লংগদুতে ৩০ বছর যাবত স্বজন হারিয়ে বিচারের দাবীতে পাকুয়াখালীতে নি/হ/ত পরিবারের স্বজনরা
রাঙামাটির লংগদুতে ৯ সেপ্টেম্বর পাকুয়াখালী গণহত্যা দিবসের স্মরণে ও বিচারের দাবীতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি লংগদু উপজেলা শাখার উদ্যােগে শোক র্যালী,দোয়া মুনাজাত ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সকালে লংগদু উপজেলা সদরে শোক র্যালী বের করে প্রধান সড়ক ঘুরে এসে গণকবরের পাশে একত্রিত হয় সকলে। পরবর্তীতে গণ কবরের সামনে দোয়া, মুনাজাত ও বিচারের দাবীতে আলোচনা সভা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি লংগদু উপজেলার সহসভাপতি মোঃ মামুনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, প্রচার সম্পাদক জাহিদ বিন খালিল, লংগদু সদর ইউনিয়নের সভাপতি মো. নাসির।এছাড়াও ভুক্তভোগী পরিবার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ১৯৯৬ সালের…
