ধুনটে শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটিতে সভাপতি পদে মনোনয়ন দিলেন বাচ্চু
বগুড়ার ধুনট উপজেলার ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে প্রতিষ্ঠানটির মিলনায়তনে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলীমুদ্দীন হারুন মণ্ডল, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সিনিয়র সহ-সভাপতি ছানোয়ার হোসেন, বিএনপি নেতা মোশারফ হোসেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, সহকারী প্রধান শিক্ষক আল আমিন এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।
এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজের মনোনয়নে এডহক কমিটির সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেন মোখফিজুর রহমান বাচ্চু।

