১০ কেজি করে চাল পেল ২০ হাজার কার্ডধারী

সিংগাইরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ-এর চাল বিতরণ শুরু

কামরুল হাসান, সিংগাইর প্রতিনিধি : প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
সিংগাইরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ-এর চাল বিতরণ শুরু
১৬৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাউল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২০ হাজার ৬০ জন ভিজিএফ কার্ডধারীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাউল বিতরণ করা হচ্ছে।

 

চাল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহাদী হোসাইন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, সরকারের এ সহায়তা কর্মসূচি ঈদকে সামনে রেখে নিম্নআয়ের ও অসহায় মানুষের জীবনে স্বস্তি এনে দেবে। তারা আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সরকার নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে ভিজিএফের চাউল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে প্রকৃত উপকারভোগীরাই সরকারি সহায়তা পান। প্রতিটি ইউনিয়নে নির্ধারিত তালিকা অনুযায়ী কার্ডধারীদের মাঝে চাউল বিতরণ করা হচ্ছে এবং এ কার্যক্রমে তদারকি জোরদার করা হয়েছে।

 

স্থানীয় উপকারভোগীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ঈদের আগে পাওয়া এই সহায়তা তাদের পরিবারে স্বস্তি ও উপকার বয়ে আনবে।