গাজীপুরে শ্রমিকদের বিরুদ্ধে বেআইনি ধর্মঘট ও উশৃঙ্খল আচরণের অভিযোগে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
গাজীপুরের জয়দেবপুর থানাধীন নাওজোর এলাকায় অবস্থিত ‘ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড’ (International Classic Composite Ltd.) নামক কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখে কারখানাটির প্রধান পরিচালন কর্মকর্তা শাব্বির আহমেদ ওসমানী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই ঘোষণা দেওয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা গত ২৪ অক্টোবর ২০২৬ ইং তারিখ রোজ শনিবার দুপুরবেলা এবং ২৫ অক্টোবর সকালে বেআইনিভাবে কাজ বন্ধ করে উশৃঙ্খল আচরণ করেন এবং কাজ বন্ধ করে দেন। শ্রমিকদের এই আচরণ বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ মোতাবেক উশৃঙ্খলতা ও বেআইনি ধর্মঘটের শামিল।
এমতাবস্থায়, কারখানার সার্বিক নিরাপত্তার স্বার্থে কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে আগামী ২৬/১০/২০২৬ ইং তারিখ থেকে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১৩ (১) ধারা অনুযায়ী কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। পরবর্তীতে কারখানা খোলার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে তা নোটিশের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে বলে নোটিশে জানানো হয়।
এই নোটিশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাপরিচালক (কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ঢাকা), পুলিশ সুপার (ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, গাজীপুর), সভাপতি (বিজিএমইএ উত্তরা, ঢাকা), উপমহাপরিচালক (কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, গাজীপুর), ভারপ্রাপ্ত কর্মকর্তা (বাসন থানা) এবং কারখানার নোটিশ বোর্ডে প্রেরণ করা হয়েছে।

