বিএনপি সরকারকে নিয়ে কটূক্তি করায় ভালুকায় বিউটি পার্লার মালিক সাথী আক্তার আটক।

রাজু আহমেদ স্টাফ রিপোর্টার ভালুকা (ময়মনসিংহ) প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
বিএনপি সরকারকে নিয়ে কটূক্তি করায় ভালুকায় বিউটি পার্লার মালিক সাথী আক্তার আটক।
৬১

ময়মনসিংহের ভালুকায় বিএনপি সরকারকে নিয়ে কটূক্তি করার অভিযোগে সাথী আক্তার (সাথী বিউটি পার্লার-এর মালিক) সাথী নামের এক নারীকে আটক করেছে পুলিশ। স্থানীয় এলাকাবাসী সাথীকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের হাতে সোপর্দ করেন।

​রবিবার (২৫ অক্টোবর) ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। ​স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে সাথী আক্তার তাঁর বিউটি পার্লারে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার এবং দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন। বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর নজরে আসলে তাঁদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

​পরবর্তীতে এলাকাবাসী ও স্থানীয় রাজনৈতিক কর্মীরা একত্রিত হয়ে স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় খাদিজা প্যালেসের দ্বিতীয় তলায় সাথী আক্তারের প্রতিষ্ঠানে গিয়ে বিষয়টি নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাঁর বক্তব্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।

​খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত সাথী আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।

​এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, “বিএনপি সরকারকে নিয়ে কটূক্তি করার জেরে স্থানীয় জনতা এক নারী উদ্যোক্তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।