অটোরিকশার দৌরাত্ম্য পথচারীদের যাতায়াতে তীব্র ভোগান্তি

মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন উপজেলা প্রতিনিধি আখাউড়া প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
অটোরিকশার দৌরাত্ম্য পথচারীদের যাতায়াতে তীব্র ভোগান্তি
৪৮

ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া উপজেলার প্রাণকেন্দ্র আখাউড়া সড়ক বাজারকে যানজট মুক্ত রাখতে ভাসমান ব্যবসায়ীদের ফুটপাত দখল করে ব্যবসা করতে প্রথমে বাধা দেওয়া হয়। পরবর্তীতে বিশেষ বিবেচনায় তাদেরকে নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়া হয়। লক্ষ্য একটা’ই পথচারীদের নির্বিঘ্নে চলাফেরা আর শহরকে যানজটমুক্ত রাখা।

এতকিছুর পরও সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি আখাউড়া উপজেলা প্রশাসন। ভাসমান ব্যবসায়ীদের সরিয়ে নেওয়ার পর এখন ফুটপাত দখল করে নিয়েছে ব্যাটারি চালিত অটো রিক্সা।শহরের ফুটপাত দখল এবং ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য পথচারীদের যাতায়াতে তীব্র ভোগান্তি ও যানজটের সৃষ্টি করছে প্রতিনিয়ত।

এক সময় ফুটপাতের ওপর অবৈধভাবে হকার, দোকানপাট এবং বিভিন্ন স্থাপনা গড়ে ওঠায় সাধারণ মানুষের হাঁটার পথ সংকুচিত হয়ে পড়েছিল। এই সমস্যার সমাধান করতে’ই এখন লক্ষ্য করা যাচ্ছে অন্য সমস্যা। যেমন যত্রতত্র অটোরিকশা দাঁড় করিয়ে রাখা এবং নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় প্রধান সড়কগুলোতে দীর্ঘ যানজট তৈরি হচ্ছে। এতে করে তীব্র সমস্যার সম্মুখীন হচ্ছেন পথচারীরা।

যত্রতত্রে গাড়ি দাঁড় করিয়ে রাখা, যাত্রী ওঠা নামা করানো-সহ ফুটপাত দখল করে বসে থাকেন ওরা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া হলেও অটো রিক্সা চালকরা কিছুতে’ই মানতেছেনা ওদের। নিরাপত্তা কর্মীরা কিছু বলতে’ই যেন তেলে বেগুনে জ্বলে উঠছেন অটো রিক্সা চালকরা। প্রতিদিনই কোথাও না কোথাও নিরাপত্তা কর্মীদের সাথে বাকবিতণ্ড ও দস্তা দস্তিতে জড়িয়ে পড়ছেন অটো রিক্সা চালকরা।