বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
রাজধানীর উত্তরখানে ভূমি সেবা নিতে এসে ভোগান্তি, ৪৫ হাজার টাকা দাবির অভিযোগভালুকায় স্কুলের নির্মাণসামগ্রী বিক্রির টাকায় প্রমোদভ্রমণ!ভালুকায় সাত বছরের শিশু ছাত্রীকে ধ/র্ষ/ণ চেষ্টায় আটক ১আশুলিয়া ধামসোনার ইউপি সচিব মাসুদ করিম বদলি: দুর্নীতি ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে সাত কার্যদিবসে তদন্ত শেষরাঙ্গামাটির বাঘাইছড়ি সাজেকে দুই পক্ষের পাল্টাপাল্টি অবরোধ চলছেসরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারে লামায় নারী সমাবেশ, ডেঙ্গু প্রতিরোধে ভিডিওচিত্র প্রদর্শনী।মোহনপুর থানার নবাগত ওসির দায়িত্ব গ্রহণ: “মাদক নির্মূল ও হয়রানিমুক্ত পুলিশিং আমাদের অঙ্গীকার”ধুনটে ব্যক্তিগত উদ্যোগে বেহাল সড়ক সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী দুলালগাজীপুরে এনসিপির আয়োজিত গায়েবানা জানাজায় ধাওয়া দিলো পুলিশসাটুরিয়ার দিঘলীয়ায় রাস্তা নির্মানে অনিয়মের অভিযোগ !একটু বৃষ্টি হলেই জমে হাটু পানি !ধুনটে পৃথক বিস্ফোরক মামলায় আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেফতারলামায় সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে নারী সমাবেশ, ডেঙ্গু প্রতিরোধে ভিডিওচিত্র প্রদর্শনীরাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে নানিয়ারচরে ২৪০ যুবক-যুবতীকে প্রশিক্ষণের জন্য বাছাইবান্দরবানে উন্নয়ন ব্যাহত; ইট কিনতে বাড়তি টাকা গুনছেন বান্দরবানবাসীদৃষ্টিপ্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল: বান্দরবানের অদম্য ইমতিয়াজের এইচএসসিতে অনন্য জয়যাত্রা

বাঙালীর ঘরে ঘরে সনাতন ধর্মাবলম্বীদের কোজাগরী লক্ষ্মী পূজা আজ

মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন উপজেলা প্রতিনিধি আখাউড়া প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:২০ অপরাহ্ণ
বাঙালীর ঘরে ঘরে সনাতন ধর্মাবলম্বীদের কোজাগরী লক্ষ্মী পূজা আজ
৫৩

আজ সন্ধ্যায় সৌভাগ্য ও ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী লক্ষ্মী পূজা। হিন্দু ধর্মাবলমন্বীদের অন্যতম ধর্মীয় উৎসব এটি। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে লক্ষ্মী পূজা উদযাপন করা হচ্ছে। সন্ধ্যায় মঠ মন্দির ছাড়াও প্রায় প্রতিটি হিন্দু পরিবারে লক্ষ্মী পূজা করা হবে।

সনাতন ধর্মাবলম্বীরা মনে প্রানে বিশ্বাস করেন মা আসবেন নৌকায় ধন সম্পদে পূর্ণবান হয়ে। অন্নপূর্ণার আলতা রাঙা পায়ের চিহ্ন আঁকা হবে ঘরে ঘরে। আজ হিন্দু নারী ও পুরুষেরা উপবাস ব্রত পালন করছেন। ফুল ফল মিস্টি নৈবেদ্য দিয়ে আরাধনা করবেন লক্ষ্মী মায়ের। দেবেন পুস্পাঞ্জলী।

লক্ষ্মী দেবী হলেন ধনসম্পদ, আধ্যাত্মিক ও পার্থিব উন্নতি, আলো, জ্ঞান, সৌভাগ্য, উর্বরতা, দানশীলতা, সাহস ও সৌন্দয্যের দেবী। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাসের মা লক্ষ্মীদেবী দ্বিভূজা । তার বাহন হচ্ছে পেঁচা। অবশ্য বাংলার বাইরে লক্ষ্মীর চতুর্ভূজা কমলে-কামিনী মূর্তিই দেখা যায়। শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা লক্ষ্মীপূজা করে থাকেন।

বাঙালীরা পূর্ণিমা তিথিতে অর্থাৎ কোজাগরী পূর্ণিমায় দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে। এছাড়া প্রতি বৃহস্পতিবার সধবা স্ত্রীগণ লক্ষ্মীর পূজা করে থাকেন। কিন্তু বাংলার বাইরে দেবী পূজিতা হন গৌণ চান্দ্র কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অর্থাৎ দীপান্বিতা অমাবস্যার রাত্রে। এই পূজা সাধারণত বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজার পরেই হয়ে থাকে।

লক্ষ্মীপূজা কোজাগরী লক্ষ্মী পূজা নামেও পরিচিত। কোজাগরী শব্দটি এসেছে ‘কো জাগর্তি’ থেকে, যার অর্থ ‘কে জেগে আছো?’। হিন্দুদের বিশ্বাস, এ রাতে মা লক্ষ্মী ধন-সম্পদ দিতে যেকোনো সময় ঘরের দ্বারে এসে ‘কো জাগর্তি’ বলে ডাক দেন। জেগে থাকা মানুষেরা’ই এ ধন লাভের অধিকারী হয় বলে ব্রতকারীরা এজন্য সারা রাত জেগে থাকেন মায়ের ডাকের প্রতীক্ষায়।

রাজধানীর উত্তরখানে ভূমি সেবা নিতে এসে ভোগান্তি, ৪৫ হাজার টাকা দাবির অভিযোগ

এ. আর. মজিদ শরীফঃ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ
রাজধানীর উত্তরখানে ভূমি সেবা নিতে এসে ভোগান্তি, ৪৫ হাজার টাকা দাবির অভিযোগ

রাজধানীর উত্তরখান ভূমি অফিসে সেবা নিতে এসে চরম ভোগান্তির শিকার হয়েছেন কামাল হোসেন নামে এক ব্যক্তি।

ভুক্তভোগীর অভিযোগ, অসুস্থ শরীর নিয়ে খাজনা দিতে এসে সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও তিনি কাঙ্ক্ষিত সেবা পাননি। তিনি বলেন, “আমি অসুস্থ মানুষ, আমার পায়ে অপারেশন হয়েছে। লাঠিতে ভর দিয়ে ভূমি অফিসে এসেছি খাজনা দিতে। আমাকে দীর্ঘ সময় বসিয়ে রেখে নায়েব সাহেব বলছেন, আগামী দিন আসেন।”
শুধু তাই নয়, এর আগেও খারিজের জন্য ওই অফিসে গেলে ভোগান্তিতে পড়েন তিনি। কামাল হোসেন অভিযোগ করে বলেন, “বেশ কিছুদিন আগে আমি খারিজের জন্য এই ভূমি অফিসে আসলে শরীফ নামে এক ব্যক্তি, যিনি নিজেকে এই অফিসের কর্মকর্তা হিসেবে পরিচয় দেন, আমার কাছে ৪৫ হাজার টাকা দাবি করেন। পরে আমি নিজেই সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে কমপ্লিট করে খারিজ করে নিয়ে আসি।”
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই যদি হয় ভূমি সেবার অবস্থা, তাহলে আমরা নিরীহ মানুষরা যাব কোথায়?”
এ বিষয়ে উত্তরখান ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তার সন্তোষজনক বক্তব্য পাওয়া যায়নি
তিনি সাংবাদিকদের প্রত্যেকটি প্রশ্ন পাশ কাটিয়ে যান । স্থানীয় সচেতন মহল এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ভালুকায় স্কুলের নির্মাণসামগ্রী বিক্রির টাকায় প্রমোদভ্রমণ!

রাজু আহমেদ স্টাফ রিপোর্টার ​ভালুকা (ময়মনসিংহ) প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
ভালুকায় স্কুলের নির্মাণসামগ্রী বিক্রির টাকায় প্রমোদভ্রমণ!

ময়মনসিংহের ভালুকায় সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজের কয়েক লাখ টাকার অব্যবহৃত নির্মাণসামগ্রী নামমাত্র মূল্যে গোপনে বিক্রির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে। পরিচালনা কমিটির সিদ্ধান্ত ও প্রকাশ্য নিলাম ছাড়াই এই মালামাল বিক্রি করে সেই অর্থেই শিক্ষকদের আনন্দভ্রমণের আয়োজন করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ তুলেছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি হবিরবাড়ী ইউনিয়নের ওই বিদ্যালয়ের নির্মাণকাজে বেঁচে যাওয়া প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা মূল্যের ইটের খোয়া ও রড মাত্র ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজাহিদুল ইসলাম মল্লিক নিজেই ক্রেতা সেজে এসব মালামাল কিনে নিজের বাড়িতে নিয়ে যান। নিয়মবহির্ভূতভাবে নামমাত্র দামে বিদ্যালয়ের সম্পদ বিক্রির এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​অভিযুক্ত সহকারী শিক্ষক মুজাহিদুল ইসলাম মল্লিক নিয়ম মেনেই মালামাল কেনার দাবি করলেও কোনো দরপত্র বা ডাকের প্রমাণপত্র দেখাতে পারেননি। ​বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম মানিক বিধি মোতাবেক মালামাল বিক্রির দাবি করলেও পরিচালনা কমিটির অনুমোদন বা এসংক্রান্ত কোনো সদুত্তর দেননি।

​এ বিষয়ে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন জানান, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

ভালুকায় সাত বছরের শিশু ছাত্রীকে ধ/র্ষ/ণ চেষ্টায় আটক ১

রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ) প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
ভালুকায় সাত বছরের শিশু ছাত্রীকে ধ/র্ষ/ণ চেষ্টায় আটক ১

ময়মনসিংহের ভালুকায় সাত বছরের শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মোহাম্মদ আলী নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার হবিরবাড়ীর কাশর চৌরাস্তা এলাকায় মাদ্রাসাতুত তাকওয়া নামে একটি কওমি মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছেন। ঘটনার পর ওই মাদ্রাসা থেকে বিভিন্ন ধরনের যৌন উত্তেজক হালুয়া, তন্ত্রমন্ত্রের করা, জাদুকরী বই, শতাধিক গ্রাহকের মন্ত্র লেখা ছবি ও তাবিজ সহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক জানান, মাদ্রাসা পরিচালক হাফেজ ক্বারী আনিসুর রহমান সিদ্দিকী মাদ্রাসায় নাম মাত্র শিক্ষাদানের পাশাপাশি বিভিন্ন ভুক্তভোগী এনে কবিরাজি চিকিৎসা ও বিভিন্ন অসামাজিক কাজ করতো। এ ঘটনায় মেয়ের বাবাা বাদী হয়ে মামলা রুজু করলে আসামিকে জেল হাজতে প্রেরণ করেন আটক হওয়া শিক্ষক বাগেরহাটের কচুয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে ওই মাদ্রাসায় বাংলা বিভাগের শিক্ষক ছিলেন।

×