দীঘিনালায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার, হিন্দু সম্প্রদায়ের সঙ্গে কুশল বিনিময়

মোঃ দুলাল হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত: প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ২:৫৫ অপরাহ্ণ
দীঘিনালায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার, হিন্দু সম্প্রদায়ের সঙ্গে কুশল বিনিময়
৪৮

 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও পূজামণ্ডপে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরিদর্শনকালে জোন কমান্ডার পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন বলেন, “দীঘিনালা জোন শান্তি ও সম্প্রীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অদূর ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ।

দীঘিনালা জোনের এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।