গালাগাঁও ইউনিয়নে গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী জুলফিকার আজাদ ফয়সাল বিশ্বাস।

তারাকান্দা প্রতিনিধি:মোঃআনোয়ার হোসেন পাশা। প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ
গালাগাঁও ইউনিয়নে গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী জুলফিকার আজাদ ফয়সাল বিশ্বাস।
৭৬

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৪নং গালাগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জুলফিকার আজাদ ফয়সাল বিশ্বাস জনগণের জীবনমান উন্নয়ন ও জন প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়ে স্থানীয়দের সঙ্গে নিয়মিত গণসংযোগ ও মতবিনিময় করে চলেছেন।

গণসংযোগকালে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। একই সঙ্গে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক বিভিন্ন পরিকল্পনা নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

জুলফিকার আজাদ ফয়সাল বিশ্বাস বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি গালাগাঁও ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। তিনি নির্বাচিত হলে সাধারণ মানুষের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার গণসংযোগে অংশ নেন এবং চেয়ারম্যান পদপ্রার্থীর সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।