নরসিংদীতে পুলিশের পৃথক অভিযানে অস্ত্র, মাদক ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৩৩; হ/ত্যা মামলার দুই আসামি আটক

মোস্তাক প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
নরসিংদীতে পুলিশের পৃথক অভিযানে অস্ত্র, মাদক ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৩৩; হ/ত্যা মামলার দুই আসামি আটক
৬৭

নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পৃথক অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, ইয়াবা ও মোটরসাইকেলসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল ও ১২৬ পিস ইয়াবা। একই সঙ্গে চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্তে প্রাপ্ত দুই আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।
​অস্ত্রসহ তিন যুবক গ্রেপ্তার
গত ৭ অক্টোবর গভীর রাতে নরসিংদী মডেল থানার কাউরিয়াপাড়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালায় পুলিশ। সন্দেহভাজন একটি দ্রুতগতির সুজুকি জিক্সার মোটরসাইকেল তল্লাশি করে তানভীর (২৫) নামে এক যুবকের কোমর থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা রাজন মিয়া (২২) ও লাদেন মিয়া (২৫) নামের অপর দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
​হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার
নরসিংদী ডিবি ও মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি হত্যা মামলার তদন্তে উঠে আসা দুই আসামিকে গ্রেপ্তার করেছে। ৬ অক্টোবর রাতে দুর্গম চরাঞ্চলের আলীনগর থেকে মোঃ মাসুম মিয়া (৪২) এবং ৭ অক্টোবর রাতে মাধবদীর আটপাইকা এলাকা থেকে মোশারফ করিম (৩০)-কে গ্রেপ্তার করা হয়।
​১২৬ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক
মাদকবিরোধী পৃথক অভিযানে ১২৬ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে জেলা ডিবি ও পলাশ থানা পুলিশ। শিবপুরের কারারচর থেকে ৪৫ পিস ইয়াবাসহ বাদল মিয়া (৪২), পলাশের ঘোড়াশাল থেকে ৪০ পিস ইয়াবাসহ ইমন মিয়া (২৬) ও সোহেল ভূঁইয়া (২৬) এবং সাহেপ্রতাব এলাকা থেকে ৪১ পিস ইয়াবাসহ মোঃ মিঠুন (২৮)-কে গ্রেপ্তার করা হয়।
​আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।