নরসিংদীর শিবপুরে পুটিয়া ইউনিয়ন পরিষদের একাধিক প্রকল্পের উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধ সভা অনুষ্ঠিত

​মোস্তাক আহমেদ নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৩:০৯ অপরাহ্ণ
নরসিংদীর শিবপুরে পুটিয়া ইউনিয়ন পরিষদের একাধিক প্রকল্পের উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধ সভা অনুষ্ঠিত
৭৬

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন এবং একই সাথে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাস্তবায়িত প্রকল্পসমূহের শুভ উদ্বোধন করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (উপসচিব) জনাব মোঃ সফি উল্লাহ্। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোছাঃ ফারজানা ইয়াসমিন।
​পুটিয়া ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব বিল্লাল হোসেনের সার্বিক দিকনির্দেশনায় অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানটি দক্ষতার সাথে সঞ্চালনা করেন পুটিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন।
​অনুষ্ঠানে বক্তারা ইউনিয়নের সার্বিক উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করার পাশাপাশি বর্তমান সময়ে ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে সচেতনতামূলক আলোচনা করেন। নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি দূর করার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
​উক্ত সচেতনতামূলক সভা ও উদ্বোধন অনুষ্ঠানে পুটিয়া ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের সর্বস্তরের ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ, ইউনিয়নের সকল মসজিদের সম্মানিত ইমামগণ, সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং স্থানীয় সচেতন নাগরিক সমাজ উপস্থিত ছিলেন।