বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
রাজধানীর উত্তরখানে ভূমি সেবা নিতে এসে ভোগান্তি, ৪৫ হাজার টাকা দাবির অভিযোগভালুকায় স্কুলের নির্মাণসামগ্রী বিক্রির টাকায় প্রমোদভ্রমণ!ভালুকায় সাত বছরের শিশু ছাত্রীকে ধ/র্ষ/ণ চেষ্টায় আটক ১আশুলিয়া ধামসোনার ইউপি সচিব মাসুদ করিম বদলি: দুর্নীতি ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে সাত কার্যদিবসে তদন্ত শেষরাঙ্গামাটির বাঘাইছড়ি সাজেকে দুই পক্ষের পাল্টাপাল্টি অবরোধ চলছেসরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারে লামায় নারী সমাবেশ, ডেঙ্গু প্রতিরোধে ভিডিওচিত্র প্রদর্শনী।মোহনপুর থানার নবাগত ওসির দায়িত্ব গ্রহণ: “মাদক নির্মূল ও হয়রানিমুক্ত পুলিশিং আমাদের অঙ্গীকার”ধুনটে ব্যক্তিগত উদ্যোগে বেহাল সড়ক সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী দুলালগাজীপুরে এনসিপির আয়োজিত গায়েবানা জানাজায় ধাওয়া দিলো পুলিশসাটুরিয়ার দিঘলীয়ায় রাস্তা নির্মানে অনিয়মের অভিযোগ !একটু বৃষ্টি হলেই জমে হাটু পানি !ধুনটে পৃথক বিস্ফোরক মামলায় আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেফতারলামায় সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে নারী সমাবেশ, ডেঙ্গু প্রতিরোধে ভিডিওচিত্র প্রদর্শনীরাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে নানিয়ারচরে ২৪০ যুবক-যুবতীকে প্রশিক্ষণের জন্য বাছাইবান্দরবানে উন্নয়ন ব্যাহত; ইট কিনতে বাড়তি টাকা গুনছেন বান্দরবানবাসীদৃষ্টিপ্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল: বান্দরবানের অদম্য ইমতিয়াজের এইচএসসিতে অনন্য জয়যাত্রা

রুমায় অতি তীব্র অপুষ্টি শিশুদের চিকিৎসায় তহ্জিংডংয়ের সহায়তা

মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধি: প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ
রুমায় অতি তীব্র অপুষ্টি শিশুদের চিকিৎসায় তহ্জিংডংয়ের সহায়তা
১২৪

বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতি তীব্র অপুষ্টিতে (SAM) আক্রান্ত শিশুদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত ও পুষ্টি ব্যবস্থাপনা কার্যক্রম আরও জোরদার করতে ২৬ ধরনের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব চিকিৎসা সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা তহ্জিংডংয়ের প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ইটেন ত্রিপুরার কাছ থেকে সরঞ্জামগুলো গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মোস্তফা রুবেল ও মেডিকেল অফিসার ডা. রিয়াদ হোসেন।

আন্তর্জাতিক দাতা সংস্থা হেলেন কেলার ইন্টারন্যাশনালের অর্থায়নে এবং তহ্জিংডংয়ের বাস্তবায়নে পরিচালিত ‘পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবাসমূহে প্রবেশাধিকার ও ব্যবহার নিশ্চিতকরণ প্রকল্প’-এর আওতায় এসব সরঞ্জাম সরবরাহ করা হয়।
হস্তান্তর করা সরঞ্জামের মধ্যে রয়েছে শিশুদের উচ্চতা ও দৈর্ঘ্য মাপার স্কেল, ওজন মাপার মেশিন, ওষুধ ও চিকিৎসাসামগ্রী সংরক্ষণের জন্য আলমিরা, বিশেষ পুষ্টিকর খাবার তৈরির মিশ্রণযন্ত্র, বৈদ্যুতিক কেটলি, স্টেইনলেস স্টিলের পাত্র, পানি বিশুদ্ধকরণ ফিল্টার, হ্যান্ডওয়াশ বেসিন, থার্মোমিটার, শিশুর খেলনাসামগ্রীসহ বিভিন্ন প্রয়োজনীয় আনুষঙ্গিক উপকরণ।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মোস্তফা রুবেল বলেন, সরবরাহ করা এসব সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে অতি তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের আবাসিক চিকিৎসা, পুষ্টি ব্যবস্থাপনা ও পরিচর্যা আরও কার্যকর ও সুসংহত হবে। পাশাপাশি শিশুদের চিকিৎসা ও পর্যবেক্ষণের ক্ষেত্রে এসব সরঞ্জাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা জানান, দুর্গম পার্বত্য এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য ও পুষ্টিসেবা নিশ্চিত করা এখনও একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে অতি তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের দ্রুত শনাক্তকরণ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য মানসম্মত সরঞ্জাম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাদের মতে, এসব চিকিৎসা সরঞ্জাম সরবরাহের ফলে অতি তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের দ্রুত শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী অতি তীব্র অপুষ্টি শিশু ইউনিটে ভর্তি, নিয়মিত পর্যবেক্ষণ এবং যথাযথ চিকিৎসা ও পুষ্টি ব্যবস্থাপনা নিশ্চিত করা আরও সহজ ও কার্যকর হবে।

রাজধানীর উত্তরখানে ভূমি সেবা নিতে এসে ভোগান্তি, ৪৫ হাজার টাকা দাবির অভিযোগ

এ. আর. মজিদ শরীফঃ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ
রাজধানীর উত্তরখানে ভূমি সেবা নিতে এসে ভোগান্তি, ৪৫ হাজার টাকা দাবির অভিযোগ

রাজধানীর উত্তরখান ভূমি অফিসে সেবা নিতে এসে চরম ভোগান্তির শিকার হয়েছেন কামাল হোসেন নামে এক ব্যক্তি।

ভুক্তভোগীর অভিযোগ, অসুস্থ শরীর নিয়ে খাজনা দিতে এসে সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও তিনি কাঙ্ক্ষিত সেবা পাননি। তিনি বলেন, “আমি অসুস্থ মানুষ, আমার পায়ে অপারেশন হয়েছে। লাঠিতে ভর দিয়ে ভূমি অফিসে এসেছি খাজনা দিতে। আমাকে দীর্ঘ সময় বসিয়ে রেখে নায়েব সাহেব বলছেন, আগামী দিন আসেন।”
শুধু তাই নয়, এর আগেও খারিজের জন্য ওই অফিসে গেলে ভোগান্তিতে পড়েন তিনি। কামাল হোসেন অভিযোগ করে বলেন, “বেশ কিছুদিন আগে আমি খারিজের জন্য এই ভূমি অফিসে আসলে শরীফ নামে এক ব্যক্তি, যিনি নিজেকে এই অফিসের কর্মকর্তা হিসেবে পরিচয় দেন, আমার কাছে ৪৫ হাজার টাকা দাবি করেন। পরে আমি নিজেই সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে কমপ্লিট করে খারিজ করে নিয়ে আসি।”
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই যদি হয় ভূমি সেবার অবস্থা, তাহলে আমরা নিরীহ মানুষরা যাব কোথায়?”
এ বিষয়ে উত্তরখান ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তার সন্তোষজনক বক্তব্য পাওয়া যায়নি
তিনি সাংবাদিকদের প্রত্যেকটি প্রশ্ন পাশ কাটিয়ে যান । স্থানীয় সচেতন মহল এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ভালুকায় স্কুলের নির্মাণসামগ্রী বিক্রির টাকায় প্রমোদভ্রমণ!

রাজু আহমেদ স্টাফ রিপোর্টার ​ভালুকা (ময়মনসিংহ) প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
ভালুকায় স্কুলের নির্মাণসামগ্রী বিক্রির টাকায় প্রমোদভ্রমণ!

ময়মনসিংহের ভালুকায় সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজের কয়েক লাখ টাকার অব্যবহৃত নির্মাণসামগ্রী নামমাত্র মূল্যে গোপনে বিক্রির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে। পরিচালনা কমিটির সিদ্ধান্ত ও প্রকাশ্য নিলাম ছাড়াই এই মালামাল বিক্রি করে সেই অর্থেই শিক্ষকদের আনন্দভ্রমণের আয়োজন করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ তুলেছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি হবিরবাড়ী ইউনিয়নের ওই বিদ্যালয়ের নির্মাণকাজে বেঁচে যাওয়া প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা মূল্যের ইটের খোয়া ও রড মাত্র ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজাহিদুল ইসলাম মল্লিক নিজেই ক্রেতা সেজে এসব মালামাল কিনে নিজের বাড়িতে নিয়ে যান। নিয়মবহির্ভূতভাবে নামমাত্র দামে বিদ্যালয়ের সম্পদ বিক্রির এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​অভিযুক্ত সহকারী শিক্ষক মুজাহিদুল ইসলাম মল্লিক নিয়ম মেনেই মালামাল কেনার দাবি করলেও কোনো দরপত্র বা ডাকের প্রমাণপত্র দেখাতে পারেননি। ​বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম মানিক বিধি মোতাবেক মালামাল বিক্রির দাবি করলেও পরিচালনা কমিটির অনুমোদন বা এসংক্রান্ত কোনো সদুত্তর দেননি।

​এ বিষয়ে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন জানান, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

ভালুকায় সাত বছরের শিশু ছাত্রীকে ধ/র্ষ/ণ চেষ্টায় আটক ১

রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ) প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
ভালুকায় সাত বছরের শিশু ছাত্রীকে ধ/র্ষ/ণ চেষ্টায় আটক ১

ময়মনসিংহের ভালুকায় সাত বছরের শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মোহাম্মদ আলী নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার হবিরবাড়ীর কাশর চৌরাস্তা এলাকায় মাদ্রাসাতুত তাকওয়া নামে একটি কওমি মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছেন। ঘটনার পর ওই মাদ্রাসা থেকে বিভিন্ন ধরনের যৌন উত্তেজক হালুয়া, তন্ত্রমন্ত্রের করা, জাদুকরী বই, শতাধিক গ্রাহকের মন্ত্র লেখা ছবি ও তাবিজ সহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক জানান, মাদ্রাসা পরিচালক হাফেজ ক্বারী আনিসুর রহমান সিদ্দিকী মাদ্রাসায় নাম মাত্র শিক্ষাদানের পাশাপাশি বিভিন্ন ভুক্তভোগী এনে কবিরাজি চিকিৎসা ও বিভিন্ন অসামাজিক কাজ করতো। এ ঘটনায় মেয়ের বাবাা বাদী হয়ে মামলা রুজু করলে আসামিকে জেল হাজতে প্রেরণ করেন আটক হওয়া শিক্ষক বাগেরহাটের কচুয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে ওই মাদ্রাসায় বাংলা বিভাগের শিক্ষক ছিলেন।

×