ধুনটে ঝিনাই ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনালে গোলের ঝড়, ৫ গোলের জয়ে চ্যাম্পিয়ন লিভারপুল
Oplus_131072
বগুড়ার ধুনটে উৎসবমুখর পরিবেশে ঝিনাই ফুটবল প্রিমিয়ার লীগ (জেপিএল)-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঝিনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল অনুষ্ঠিত হয়।
ঝিনাই যুব সমাজ উন্নয়ন সংঘের আয়োজনে ফাইনালে মুখোমুখি হয় জাকারিয়া একাদশ ও লিভারপুল একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রতিপক্ষকে ৫ গোল দিয়ে চ্যাম্পিয়ন হয় লিভারপুল ফুটবল একাডেমি।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন (জুয়েল)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও মা ইলেকট্রনিক্স, বগুড়ার স্বত্বাধিকারী ইঞ্জি. মো. জাহাঙ্গীর আলম সরকার। খেলার উদ্বোধন করেন চিকাশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ফটিক সরকার।
খেলা পরিচালনায় দায়িত্ব পালন করেন চিকাশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. লিটন সরকার, মো. ইমতিয়াজ আহম্মেদ মিঠু, মো. মোজাফফর রহমান, মো. পিন্টু প্রামাণিক ও মো. নাজমুল হাসান বিপ্লব।
খেলা শেষে বিজয়ী লিভারপুল ফুটবল একাডেমি ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। ফাইনাল খেলাকে ঘিরে ঝিনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় ফুটবলপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল।

