সাটুরিয়ায় প্রথম স্ত্রীকে গ/লা/টি/পে হ/ত্যার দায়ে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেফতার !

মোহাম্মদ নজরুল ইসলাম, সাটুরিয়া প্রতিনিধিঃ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
সাটুরিয়ায় প্রথম স্ত্রীকে গ/লা/টি/পে হ/ত্যার দায়ে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেফতার !
৬৩

মানিকগঞ্জ জেলাধীন সাটুরিয়া উপজেলার তিল্লি গ্রামে দুই সন্তানের জননী ইয়াসমিন ওরফে ইসমোতারাকে গলা টিপে হত্যার অভিযোগে তাঁর স্বামী মোঃ হারুন (৪০) ও দ্বিতীয় স্ত্রী মোছাঃ লালজান বেগম ওরফে লতিফা বেগমকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ আগস্ট ২০২৬ (রাত ১২টা ৩০ মিনিটে) পৃথক অভিযান চালিয়ে ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে মামলার ১ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি হারুন এবং সাভার মডেল থানাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ২ নম্বর আসামি লালজান বেগমকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে সাটুরিয়া উপজেলার পূর্ব চর তিল্লি এলাকায় বাউল শিল্পী আবুল সরকারের বাড়ির পাশের একটি বসতবাড়িতে ইয়াসমিনের সঙ্গে তাঁর স্বামী হারুনের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁকে গলা টিপে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই অভিযুক্ত হারুন ও তাঁর দ্বিতীয় স্ত্রী আত্মগোপনে চলে যান।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করে র‌্যাপিট অ্যাকশন বাটালিয়ন (র‍্যাব)। তৎপর সাড়াঁসি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এই ব্যাপারে র‌্যাব জানান, গ্রেপ্তারকৃত আসামিদের সাটুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলমান। তদন্ত শেষে আইন অনুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।