জুলাই গণঅভ্যুত্থান দিবসে ভালুকায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

হৃদয় আহমেদ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৯:১১ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ভালুকায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত
১১১

ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ হলরুমে গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ।

 

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী, ছাত্র প্রতিনিধি, এনসিপির প্রতিনিধি এবং জুলাই আহতরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

এর আগে সকালে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ২৪ জুলাই আন্দোলনে শহীদ তোফাজ্জলের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করা হয়। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।