গাজীপুরে গণভোট বাস্তবায়ন ও পতিত সরকারের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ও পথসভা
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগরীর গাছা থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে গণভোট বাস্তবায়নের দাবিতে ও পতিত সরকার ও তার সহযোগীদের বিচারের দাবিতে বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় মিছিলের পেছনে ধীর গতিতে ময়মনসিংহ গামী যানবাহন চলতে দেখা যায়।
শনিবার (১আগস্ট) বিকেল সারে ৫টায় নগরীর বোর্ডবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সাইনবোর্ড এলাকায় এসে সংক্ষীপ্ত সমাবেশে মিলিত হয়। পরে সন্ধ্যা সোয়া ৬টায় সভাপতির বক্তব্যের মধ্যদিয়ে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
গাছা থানা জামায়াতে ইসলামীর আমির মিয়াজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এতে স্থানীয় ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়। অংশীজনদের মধ্যে একেএকে বেশ কয়েকজন জামায়াত নেতা শেখ হাসিনা ও আ’লীগের রাজনীতির সাথে জরিত দোষীদের বিচার ও বর্তমান সরকারের কাছে গণভোটের রায় বাস্তবায়নের দাবি তুলে সমাবেশে বক্তব্য দেন।
শেষে গাছা থানা জামায়াত আমীর মিয়াজ উদ্দিন মাস্টার সভাপতির বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। বিগত সরকার প্রধান ও তার সহযোগী দোষীদের বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করা হলে বিরোধী দল হিসেবে সংসদ থেকে পদত্যাগ করবেন বিরোধী দলীয় নেতারা। এছারা বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমান সরকার যদি গণভোটের রায় বাস্তবায়ন ও বিগত সরকারের দোষীদের বিচার নিশ্চিত না করেন তাহলে পতিত সরকারের ন্যায় এই সরকারকেও উৎখাতে নেতাকর্মীরা কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়ন করবেন।

