পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে মনোনীত সোনারগাঁয়ের কৃতি সন্তান এস এম ওয়ালিউর রহমান আপেল

নারায়নগঞ্জ (সোনারগাঁও) প্রতিনিধি : প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে মনোনীত সোনারগাঁয়ের কৃতি সন্তান এস এম ওয়ালিউর রহমান আপেল
১৩৯

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কৃতি সন্তান এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) এস এম ওয়ালিউর রহমান আপেল।

 

প্রশাসন ক্যাডারের অভিজ্ঞ এই কর্মকর্তা কর্মজীবনে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতা ও সুনামের সঙ্গে পালন করেছেন। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে যুব উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিমূলক বিভিন্ন উদ্যোগে তাঁর ভূমিকা প্রশংসিত হয়।

 

সোনারগাঁয়ের একজন কৃতী সন্তান জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পেট্রোবাংলার শীর্ষ পদে মনোনীত হওয়ায় স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন দায়িত্বে এস এম ওয়ালিউর রহমান আপেলের নেতৃত্বে দেশের জ্বালানি খাতের উন্নয়ন, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং পেট্রোবাংলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।