সরকারের জনসেবাকে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছাতে হবে – সিরাজগঞ্জ জেলা প্রশাসক
সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান বজায় রেখে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারকি করে আসছেন।
জেলা পরিষদের আওতাধীন শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও সংস্কারসহ বিভিন্ন খাতে চলমান কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করছেন তিনি। উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত নীতিমালা অনুযায়ী বাস্তবায়ন এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
এছাড়া জেলা পরিষদের বিভিন্ন সভা, উন্নয়নমূলক কর্মসূচি এবং জনসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করে যাচ্ছেন তিনি। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় চাহিদার আলোকে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের বিষয়েও গুরুত্ব দিচ্ছেন।
ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন বলেন, “সরকারের জনসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে আমার প্রধান লক্ষ্য হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব সেবা নিশ্চিত করা। সরকারের নীতিমালা অনুসরণ করে জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড সঠিকভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করছি। মানুষের প্রত্যাশা পূরণ এবং জেলা পরিষদের সেবাকে আরও কার্যকর ও গতিশীল করতে ভবিষ্যতেও আন্তরিকভাবে দায়িত্ব পালন করে যাব।”
তিনি আরও বলেন, “জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে জেলা পরিষদ সবসময় জনগণের পাশে থাকবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবার সহযোগিতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
দায়িত্ব পালনের ক্ষেত্রে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনসেবার মান আরও উন্নত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।




