কসবায় ২৪ কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার

মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন উপজেলা প্রতিনিধি আখাউড়া প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ
কসবায় ২৪ কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার
২২

কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ অত্র থানাধীন ০৮নং কুটি ইউনিয়নের কুটি চৌমুহনী এলাকা হতে ০১টি পিকআপ গাড়ি আটক করে। পিকআপটি তল্লাশী করে ২৪ (চব্বিশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা: ১। মো: শাকিল মিয়া/ পিতা- মলাই মিয়া/ সাং- রামরাইল/ থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর/ জেলা- ব্রাহ্মণবাড়িয়া। ২। মোঃ বাবু/ পিতা- মোঃ শিশু মিয়া/ সাং-বড়ঠুটা/থানা- কসবা/ জেলা- ব্রাহ্মণবাড়িয়া। এ-সংক্রান্তে কসবা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।