সাটুরিয়ায় এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য সচিব শামীম হোসাইন !

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
সাটুরিয়ায় এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য সচিব শামীম হোসাইন !
৪২

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি মানিকগঞ্জ জেলাধীন সাটুরিয়া উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (১২ইঅক্টোবর) রাত ১০ টায় জেলা এনসিপির আহবায়ক এ্যাড. আমিনুল ইসলাম ও সদস্য সচিব মোঃ গালিবুর রহমান গালিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাটুরিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটিতে মোহাম্মদ নজরুল ইসলামকে আহ্বায়ক এবং শামীম হোসাইন কে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া নতুন আহবায়ক কমিটিতে যুগ্ন আহ্বায়ক- নাসরিন আক্তার, রুবেল হোসাইন, আমিনুল রহমান ও ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ রয়েছেন। যুগ্ন সদস্য সচিব হিসাবে- বারল ভেন্ডার, মিজানুর রহমান ও মাহমুদ রবিনের নাম উল্লেখ করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক হিসাবে বাবুল হোসেন, সোহেল রানা ও আসাদুজ্জামান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন- জুয়েল রানা।

একই সাথে সদস্য হিসেবে রয়েছেন শওকত হোসেন, রবিউল, অজিফা, আসিয়া সিদ্দিকা, আব্দুল হক, জাহিদ, ফরিদ, কিয়ামুদ্দিন, মেহেদী হাসান, সাহনাল, আলেক, বাবুল হোসেন, সাজেদুল ইসলাম, আনিস, আঃ খালেক, সাদ্দাত হোসেন সোহান, মোঃ জালাল উদ্দিন, মোবারক হোসেন ও সাইফুল ইসলাম।

সাটুরিয়া উপজেলার নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ছয় মাসের জন্য অনুমোদন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।