সাজেকে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা

কে এম দুলাল হোসেন রাঙ্গামাটি বাঘাইছড়ি প্রতিনিধি: প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
সাজেকে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা
৬৯

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাহাড়ের অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা সাজেকের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান।
​পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক আয়োজনের খোঁজখবর নেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন, সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
​মণ্ডপসমূহ পরিদর্শন শেষে ইউএনও আমেনা মারজান স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন। সম্প্রীতির বার্তা দিয়ে তিনি বলেন, “উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক পাহাড় থেকে সমতলের সবার মাঝে। আমাদের পারস্পরিক অসাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন চিরকাল অটুট থাকুক।”
​এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।