পাঞ্জাবে ওষুধ দোকানে মাদক বিক্রির প্রতিবাদ করায় গু/লি করে খু/ন সমাজকর্মীকে

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
পাঞ্জাবে ওষুধ দোকানে মাদক বিক্রির প্রতিবাদ করায় গু/লি করে খু/ন সমাজকর্মীকে
৫৩

ভারতের পাঞ্জাবে মাদক বিক্রিতে বাধা দেওয়ার এক সমাজকর্মীকে গুলি করে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর ) পাঞ্জাবের মানসায় খুন হলেন সমাজকর্মী পারভিনন্দর সিং ঝোটা। পুলিশ সূত্রে প্রকাশ, একটি ওষুধের দোকানে খোলাখুলি ড্রাগ বিক্রি করছিলেন তার মালিক। এর প্রতিবাদ করাতেই দোকান মালিক পারভিন্দরকে গুলি করেন। সমাজমাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে । পুলিশ সূত্রে খবর, পারভিন্দর সিং নামে ওই সমাজকর্মী পাঞ্জাবে মাদক বিরোধী আব্দোলন করতেন। মানসার এক দোকানে খোলাখুলি ড্রাগ বিক্রির অভিযোগ পেয়ে সেখানে যান পারভিন্দর। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এনিয়ে একটি ভিডিও করেন তিনি। ৫মিনিটের সেই ভিডিও তে ওই দোকানের বিক্রেতাকে প্রশ্ন করতে দেখা যায় পারভিন্দরকে। ভিডিওয়ে অন্য এক বয়স্ক ব্যক্তিকেও দেখতে পাওয়া যায়। পারভিন্দর দাবি করেন,ওই ব্যক্তি মানসার ওষুধের দোকানে থেকে মাদক কিনেছিলেন। পারভিন্দরের সঙ্গ ওই দোকানের মালিকের কথা কাটাকাটি হয়। একসময় পকেট থেকে একটি পিস্তল বের করেতেও দোকানের মালিককে। দোকানের মালিকের সঙ্গে ঝামেলা হয় সমাজকর্মীর। আচমকাই পারভিন্দরকে লক্ষ্য করে গুলি ছোড়েন দোকানের মালিক। সঙ্গে সঙ্গে মোবাইল হাত থেকে পড়ে যায় পারভিন্দরের বন্ধ হয়ে যায় লাইভটি।