জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নানুপুরের শিরোপা জয়

নওশেদুল আলম চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি: প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩১ অপরাহ্ণ
জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নানুপুরের শিরোপা জয়
৪৮

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি স্মরণে আয়োজিত ইউনিয়নভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৫/২০২৬ ইং-এর জমজমাট ফাইনাল খেলা ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় কাঞ্চননগর ইউনিয়ন ও নানুপুর ইউনিয়ন। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল ১টি করে গোল করায় ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। পরে ফলাফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়।

টাইব্রেকারে কাঞ্চননগর ইউনিয়নকে ৪-৫ গোলে পরাজিত করে নানুপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সরওয়ার আলমগীর এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও ফটিকছড়ি পৌরসভা সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জনাব জালাল উদ্দীন চৌধুরী।

খেলাকে ঘিরে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। বিপুলসংখ্যক দর্শক উপস্থিত থেকে দুই দলের খেলোয়াড়দের উৎসাহ দেন। উত্তেজনাপূর্ণ ফাইনাল শেষে টাইব্রেকারে জয় নিয়ে নানুপুর ইউনিয়ন সমর্থকদের মাঝে আনন্দের সৃষ্টি হয়।