ধুনটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
Oplus_0
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বগুড়ার ধুনটে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ধুনট উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) এ র্যালির আয়োজন করা হয়।
ধুনটের কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালিতে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম, ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহমেদ পাশা, ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, ধুনট পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সানোয়ার হোসেন এবং সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও ধুনট পৌরসভার মেয়র প্রার্থী মো. শরিফুল ইসলাম খোকন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ধুনট উপজেলা শাখার সভাপতি বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার ঘোষ, সহসভাপতি নিমাই চন্দ্র ঘোষ, নৃপেন্দ্র নাথ সরকার, গৌতম কুমার ঘোষ ও রঘু রায় উপস্থিত ছিলেন।
এ ছাড়া কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি পলান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বিমল কুমার সাহাসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী বিপুলসংখ্যক মানুষ র্যালিতে অংশ নেন।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ র্যালিতে শ্রীকৃষ্ণের জন্মতিথির তাৎপর্য তুলে ধরা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে র্যালিটি অনুষ্ঠিত হয়।

