আলামিন হক বিজয়, রাজশাহী ব্যুরো :
উল্লাপাড়ার পাইকপাড়ায় উৎসবমুখর পরিবেশে রথযাত্রার শুভ উদ্বোধন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাইকপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা তাঁতি দলের সভাপতি মো. ইউসুফ সরকার।
প্রধান অতিথির বক্তব্যে মো. ইউসুফ সরকার বলেন, “আমার নিজ গ্রাম উল্লাপাড়ার পাইকপাড়ায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব রথযাত্রার শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য আমি আয়োজকদের প্রতি কৃতজ্ঞ। হিন্দু সম্প্রদায়ের সকল ধর্মপ্রাণ মানুষের প্রতি রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক।”
তিনি আরও বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির মধ্য দিয়েই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা আরও বেগবান হবে।”
অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক ভক্ত অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রার শুভ উদ্বোধনের মধ্য দিয়ে ধর্মীয় আয়োজনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।



