প্রণোদনা পেল ৯০০ কৃষক

হরিরামপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ ও সার বিতরণ

এসএম অপু, স্টাফ রিপোর্টার : প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১:০২ পূর্বাহ্ণ
হরিরামপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ ও সার বিতরণ
৪৪

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২৫-২৬ অর্থবছরের আওতায় গ্রীষ্মকালীন উফশী ও হাইব্রিড জাতের শাক-সবজির বীজ এবং রাসায়নিক সার বিনামূল্যে ৯০০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে।

 

বুধবার (৮ জুলাই) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ প্রণোদনা কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত হোসেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সোহেল এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহিরুল ইসলাম শুভসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

 

কৃষি বিভাগ জানায়, কর্মসূচির আওতায় প্রতিটি কৃষক এক বিঘা জমির জন্য কলমি শাক, লাউ, চালকুমড়া, পুঁইশাক, বেগুন, শসা ও মিষ্টিকুমড়ার মোট ৩০০ গ্রাম বীজ, ১৫ কেজি ডিএপি সার এবং ১৫ কেজি এমওপি সার বিনামূল্যে পেয়েছেন। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রীষ্মকালীন শাক-সবজির চাষ সম্প্রসারণের লক্ষ্যে সরকারের এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।