রাঙ্গাবালীর চরমোন্তাজে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
মো. হামিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার : প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৪:১১ পূর্বাহ্ণ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের পুরান বাজার সংলগ্ন এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ লাল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চরমোন্তাজ পুলিশ তদন্তকেন্দ্র।
সোমবার (৬ জুলাই) দুপুর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার লাল মিয়া পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের পানখালী গ্রামের আব্দুর রউফ মিয়ার ছেলে।
চরমোন্তাজ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. বেল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে লাল মিয়াকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

