কৃতজ্ঞতা জানালেন মালিক

পুলিশের তৎপরতায় ১০ দিন পর উদ্ধার হারানো আইপ্যাড

মুহাম্মদ আকতার উদ্দিন : প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ১:৩৬ অপরাহ্ণ
পুলিশের তৎপরতায় ১০ দিন পর উদ্ধার হারানো আইপ্যাড
৭৪

চট্টগ্রামের বাসিন্দা মো. ইলিয়াছ দীর্ঘ ১০ দিন পর পুলিশের যৌথ অভিযানে হারিয়ে যাওয়া নিজের আইপ্যাড ফিরে পেয়েছেন। এ ঘটনায় পুলিশের আন্তরিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন তিনি।

 

জানা যায়, গত ২৫ জুন ২০২৬ তারিখে মো. ইলিয়াছ একটি মেট্রো সিএনজিতে আইপ্যাডটি রেখে অসাবধানতাবশত নেমে যান। পরে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানালে পাঁচলাইশ মডেল থানা ও চন্দনাইশ থানা যৌথভাবে আইপ্যাড উদ্ধারে অনুসন্ধান শুরু করে।

তদন্ত ও অভিযানের একপর্যায়ে চন্দনাইশ থানার এসআই রুপকের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার রৌশনহাটের পশ্চিম এলাহাবাদ এলাকা থেকে হারিয়ে যাওয়া আইপ্যাডটি উদ্ধার করা হয়। পরে সেটি প্রকৃত মালিক মো. ইলিয়াছের কাছে হস্তান্তর করা হয়।

 

আইপ্যাড ফিরে পেয়ে মো. ইলিয়াছ পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ জাহেদুল ইসলাম এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস. এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্ব ও সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া স্থানীয়ভাবে সহযোগিতা করায় চন্দনাইশের মো. মোজাম্মেল হক সুজনকেও ধন্যবাদ জানান তিনি।

 

প্রতিক্রিয়ায় মো. ইলিয়াছ বলেন, “হারিয়ে যাওয়া প্রিয় জিনিস ফিরে পাওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। পুলিশের আন্তরিকতা ও পেশাদারিত্বের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”