বীর মুক্তিযোদ্ধা মো. রফিক চৌধুরীর প্রয়াণে বিএলএফ পরিবারের গভীর শোক

মোঃ কামাল মিয়া : প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ২:৩১ পূর্বাহ্ণ
বীর মুক্তিযোদ্ধা মো. রফিক চৌধুরীর প্রয়াণে বিএলএফ পরিবারের গভীর শোক
৬৩

শ্রমিক নেতা মো. রফিক চৌধুরীর মৃত্যুতে বিএলএফের গভীর শোক

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা মো. রফিক চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।

 

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন !

 

তাঁর মৃত্যুতে বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ) পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

 

এক যৌথ শোকবার্তায় বিএলএফের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য শাহ মুহাম্মদ আবু জাফর, সাধারণ সম্পাদক সাকিল আখতার চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

নেতৃবৃন্দ শোকবার্তায় বলেন, বীর মুক্তিযোদ্ধা মো. রফিক চৌধুরীর মৃত্যুতে দেশ হারালো একজন সূর্যসন্তান, জাতি হারালো একজন দেশপ্রেমিক এবং শ্রমিক সমাজ হারালো শ্রমিক আন্দোলনের এক নিবেদিতপ্রাণ নেতা। শ্রমিক অঙ্গনে তাঁর অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে সৃষ্ট শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।