পলাশবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গাইবান্ধার পলাশবাড়ীতে দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) সকালে পলাশবাড়ী উপজেলা টাউন হল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেন ৭১ টেলিভিশনের পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাপুল সরকার। ১৪ বছর পূর্ণ করে ১৫তম বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন, সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব মাস্টার, পৌর জামায়াত নেতা তাজুল ইসলাম মিলন, মডেল প্রেসক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ, খবরবাড়ি ২৪ ডটকমের সম্পাদক মুশফিকুর রহমান মিলটন, প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফুজ্জামান সরকার, সাবেক সভাপতি ফজলুল হক দুদু, ফেরদৌস মিয়া, ওমর ফারুক, রবিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, শহিদুল ইসলাম, সরকার লুৎফর রহমানসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধীজন।
অনুষ্ঠানে আরও অংশ নেন ছাত্রদল নেতা রবিউল ইসলাম, লিয়াকত, নিক্সন, রুহুল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে ৭১ টেলিভিশন বস্তুনিষ্ঠ, সাহসী ও জনমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে চ্যানেলটি দর্শকদের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও গণমানুষের কথা তুলে ধরে দেশের উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তারা।
আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং ৭১ টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা গণমাধ্যমটির দীর্ঘ পথচলার সাফল্যকে অভিনন্দন জানান।

