রেলপথে দৌড়ের অনুশীলনের সময় দুর্ঘটনা

আসামে মালবাহী ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি : প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
আসামে মালবাহী ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু
৭৫

ভারতের আসাম রাজ্যের বরপেটা জেলার বরপেটা রোডের আজাদনগর এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন জাহাঙ্গীর আলম ও মুস্তাফা খান।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় দুই বন্ধু রেলপথ পার হয়ে দৌড়ের অনুশীলন করছিলেন। এ সময় একটি মালবাহী ট্রেন তাদের ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। ট্রেনের প্রবল আঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

 

দুর্ঘটনাটি বরপেটা রোডের আজাদনগর এলাকায় ঘটেছে বলে জানা গেছে। আকস্মিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

স্থানীয়রা জানান, নিহত দুই যুবক মেধাবী শিক্ষার্থী ছিলেন। তাদের অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

 

এই হৃদয়বিদারক দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। নিহতদের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।