দিলেন ক্রীড়া উন্নয়নে আশ্বাস

ধুনটে ফুটবলপ্রেমীদের সঙ্গে সময় কাটালেন চেয়ারম্যান প্রার্থী রেজা

গোবিন্দ রায়, ধুনট (বগুড়া) প্রতিনিধি : প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ
ধুনটে ফুটবলপ্রেমীদের সঙ্গে সময় কাটালেন চেয়ারম্যান প্রার্থী রেজা
৭৭

বগুড়ার ধুনট সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া গ্রামে ফুটবলপ্রেমী তরুণদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটিয়েছেন ধুনট সদর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রেজা।

 

এ সময় তিনি স্থানীয় যুবসমাজের সঙ্গে ক্রীড়া, সামাজিক উন্নয়ন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। ফুটবলপ্রেমী তরুণরা তাদের বিভিন্ন প্রত্যাশা ও দাবি তুলে ধরলে তিনি তা মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার ক্রীড়া ও সামাজিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন।

 

স্থানীয়রা জানান, রেজাউল করিম রেজা শুধু ক্রীড়াঙ্গনেই নয়, গরিব, অসহায় ও সাধারণ মানুষের পাশে থেকেও নিয়মিত কাজ করে যাচ্ছেন। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে মানুষের খোঁজখবর নেওয়া, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং জনসেবামূলক উদ্যোগে তাকে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে।

 

এ সময় রেজাউল করিম রেজা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গড়তে যুবসমাজকে ক্রীড়া ও ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রাখা জরুরি। ধুনট সদর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করতে চান বলেও তিনি জানান। তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি আধুনিক, উন্নত ও মানবিক ইউনিয়ন গড়াই তার লক্ষ্য।