শেখ জুনায়েদ, ব্রাহ্মণবাড়িয়া

ঢাকা-সিলেট মহাসড়কে বাস খাদে উল্টে নিহত ৪, আহত অন্তত ১০

শেখ জুনায়েদ, ব্রাহ্মণবাড়িয়া : প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ
ঢাকা-সিলেট মহাসড়কে বাস খাদে উল্টে নিহত ৪, আহত অন্তত ১০
৭৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে উল্টে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন যাত্রী।

 

সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

 

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোকাল যাত্রীবাহী বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বৈশামোড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজন যাত্রী নিহত হন এবং অন্তত ১০ জন আহত হন।

 

খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

 

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. আব্দুল বাতেন জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।