ফল প্রকাশ ২০ জুলাই

এসএসসি (SSC) ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী

নিজ্স্ব প্রতিনিধি : প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
এসএসসি (SSC) ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী
৫৪

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

 

সোমবার (৮ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন কার্যক্রম নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

শিক্ষামন্ত্রী বলেন, “চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

 

সংবাদ সম্মেলনে তিনি শিক্ষাব্যবস্থার চলমান সংস্কার কার্যক্রম সম্পর্কেও কথা বলেন। তিনি জানান, জাতীয় শিক্ষাক্রম পরিমার্জনের লক্ষ্যে ব্যাপক কার্যক্রম চলমান রয়েছে। আগামী বছর শিক্ষাক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

 

এছাড়া ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। শিক্ষা খাতে অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো পর্যালোচনার জন্য একটি শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনা সরকারের রয়েছে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।