দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকান্ড, মৃ/ত অন্তত ২১

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকান্ড, মৃ/ত অন্তত ২১
১৪১

ভারতের দক্ষিণ দিল্লির মালবানগরে ভয়াবহ অগ্নিকান্ড। একটি রেস্তোরাঁয় আগুন লেগে যায় আচমকাই। বুধবার (৩ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটে ” লেমন গ্রিন” নামের ওই রেস্তোরাঁ থেকে ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। দ্রুত আতংক ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের অন্তত ১০ টি ইঞ্জিন।

দুর্ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যুর খবর জানা গেছে। আগুন কীভাবে লাগল তা এখনও জানা যায়নি। মুহূর্তের মধ্যে আগুনে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ের সিংহভাগ অংশে। ভিতরে আটকে পড়া কয়েকজন প্রাণ বাঁচাতে জানালা দিয়ে ঝাঁপ দেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। নিহতদের পরিচয় শনাক্ত এবং অগ্নিকান্ডের কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে সহমর্মিতা জানিয়েছেন।

সেই সঙ্গেই ঘোষণা করেছেন মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। এদিকে, এক্স হ্যান্ডলে একটি পোস্টে অগ্নিকান্ডে নিহতদের প্রতি গভীর শোকপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।