ওসি মাসুদ পারভেজের নেতৃত্বে বিশেষ অভিযান

তানোরে ৫ কেজি গাঁজাসহ চালক-হেলপার আটক, ট্রাক জব্দ

রুবেল সরকার, সিনিয়র স্টাফ রিপোর্টার : প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
তানোরে ৫ কেজি গাঁজাসহ চালক-হেলপার আটক, ট্রাক জব্দ
৬৭

রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

 

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুদ পারভেজ-এর দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে মাদক পাচারের একটি বড় চালান আটক করা সম্ভব হয়।

 

গত ২২ মে ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর ২টা ৩০ মিনিটের দিকে তানোর থানাধীন তালন্দ বাজারস্থ ধানহাটি মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, ওসি মো: মাসুদ পারভেজ-এর নেতৃত্বে থানা পুলিশ অপরাধ দমনে বিশেষ নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো: মাসউদ আলী ও এসআই মো: আবু নাঈম সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অবস্থান নেন। পরে সন্দেহভাজন ‘ঢাকা মেট্রো ট-২০-৪৫৩০’ নম্বরের ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ট্রাকের বোনাটের ডান পাশের চেম্বারে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ট্রাক ও মাদক জব্দ করা হয়।

 

আটককৃতরা হলেন ট্রাকচালক রনিউর রহমান (৩৫), পিতা মো: শফিকুল ইসলাম, গ্রাম মহানন্দখালি উত্তরপাড়া এবং হেলপার মো: ইমন আলী (২৪), পিতা মো: ইনতাজ আলী, গ্রাম পুঠিয়া পাড়া; উভয়ের বাড়ি রাজশাহী জেলার পবা থানায়।

 

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুদ পারভেজ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এ চালানটি আটক করা সম্ভব হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।