​শিবপুরে ১০ কেজি গাঁজা ও ২৫০ পিস ইয়াবা নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
​শিবপুরে ১০ কেজি গাঁজা ও ২৫০ পিস ইয়াবা নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার
৯৬

নরসিংদীর শিবপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ মোঃ রিপন ভূঁইয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শিবপুর মডেল থানা পুলিশ।

​পুলিশ সূত্রে জানা গেছে, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কুহিনুর মিয়ার দিকনির্দেশনায় আজ ১৬ মে ২০২৬ খ্রিঃ ভোর রাত ০৪:০০ ঘটিকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর মডেল থানার এসআই মাসুদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার চন্দন দিয়া মধ্যপাড়া গ্রামে অভিযান চালায়।

​অভিযানকালে মাদক ব্যবসায়ী মোঃ রিপন ভূঁইয়ার (পিতা: মৃত হযরত আলী) নিজ বাড়ি ঘেরাও করে তাকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১০ কেজি গাঁজা, ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৫ হাজার টাকা উদ্ধার ও জব্দ করা হয়।

​শিবপুর মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত রিপন ভূঁইয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা প্রশাসন নিশ্চিত করেছে।