নাইক্ষ্যংছড়িতে পার্বত্য জেলা পরিষদ-ইউ এন ডি পির উদ্যোগে বিভিন্ন জাতের চারা বিতরণ

হেলাল উদ্দীন (মিঞাজী) ​ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
নাইক্ষ্যংছড়িতে পার্বত্য জেলা পরিষদ-ইউ এন ডি পির উদ্যোগে বিভিন্ন জাতের চারা বিতরণ
৫৯

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম ইউনিয়নে বাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মার্ঠে, বান্দরবান জেলা পরিষদ ও ইউ এন ডি পির যৌথ উদ্যোগে ১৩০ জন হতদরিদ্র, অসহায়দের মাঝে ১৩৫০টি ফলজ ও বনজ বিভিন্ন গাছের চরা বিতরণ করেছে।

বৃহস্পতিবার (২জুলাই) সকাল ১১ ঘটিকায় ঘুমধুম ইউনিয়নের বাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে এই কর্মসূচি উদ্বোধন করেন, ইউ এন ডি পির বান্দরবানের ফ্যাযিলিঢেটিং অফিসার মোঃ সেলিম উদ্দিন।
তিনি বলেন, ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি (একটি শিশু, একটি গাছ) স্লোগানকে সামনে রেখে বর্তমান সরকারের ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, জেলা ইউ এন ডি পির ইঞ্জিনিয়ার মোঃ রায়হান আলী, জেলা পরিষদের প্রতিনিধি উপজেলা বি এইস ডি সি সায়মা আক্তার সরমি, বাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ হোসেন, ইউএনডিপির, ছোটন ও নুরুল আবছার প্রমুখ।
এ সময় স্থানীয়রা সারিবদ্ধভাবে বিদ্যালয় মাঠে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা গ্রহণ করেন।

চারা বিতরণ শেষে পরিবেশ বাঁচানোর আহ্বান জানিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন বক্তারা।