পশ্চিমবঙ্গের মেদিনীপুরে বজ্রপাতে ২ কিশোরের মৃ/ত্যু

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
পশ্চিমবঙ্গের মেদিনীপুরে বজ্রপাতে ২ কিশোরের মৃ/ত্যু
১৪৯

ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে বন্ধুর জন্মদিন উদযাপনের পিকনিকে বজ্রপাতে মৃত্যু হল ২ জন কিশোরের। শুক্রবার (২৯ মে) বিকেলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গোয়ালতোড় থানার অন্তগর্ত আগরবাঁধ এলাকার জঙ্গল সংলগ্ন এলাাকায়। মৃত ২ কিশোরের নাম রুপক চৈরা (১৫) ও অয়ন গোস্বামী (১৫)। তাঁরা স্থানীয় বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র।

জানা যায়, এদিন এক বন্ধুর জন্মদিন উপলক্ষে তারা সবাই মিলে আগরবাঁধের জঙ্গলে একটি পিকনিকের আয়োজন করেছিল। রান্নাবান্না ও খাওয়া দাওয়ার আনন্দের মাঝেই বিকেলে আবহাওয়ার পরিবর্তন ঘটে। আকাশ কালো করে ধেয়ে আসে তীব্র ঝড় – বৃষ্টি।

নিরাপদ আশ্রয়ের খোঁজ করার আগেই শুরু হয় বজ্রপাত। দুর্ভাগ্যবশত, বজ্রপাত এসে ফড়ে তাঁদের পিকনিক স্থলের কাছেই। বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের।

বাকি বন্ধুরা কোনওক্রমে প্রাণে বাঁচেন। বজ্রাঘাতের শব্দ ও নাবালকদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাড়াতাড়ি খবর দেওয়া হয় গোয়ালতোড় থানায়। পরে ২ কিশোরকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। দেহ ২টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এনিয়ে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।