ভারতের গুজরাটে ট্রাক- ভ্যানের সংঘর্ষে ৭ জন নি/হত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১:০৬ অপরাহ্ণ
ভারতের গুজরাটে ট্রাক- ভ্যানের সংঘর্ষে ৭ জন নি/হত
৫৫

ভারতের গুজরাটে কচ্ছ জেলার খাবদা থানা এলাকায় রিনিউয়েবল এনার্জি পার্কের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা। শুক্রবার (৯ অক্টোবর ) ভোরে শ্রমিক বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের। আহত ২০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খাবদা থানার পুলিশ। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ দেখে জানিয়েছে, ভোর ৩টা থেকে ৪টার মধ্যে ঘটে এই দুর্ঘটনা। ইতিমধ্যেই ঘটনায় যুক্ত ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সূত্রে প্রকাশ, ১৫ জন শ্রমিক ছিলেন ওই ভ্যানে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খাবদা থানার পুলিশ, তড়িঘড়ি দুর্ঘটনায় আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেছেন এবং মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় ভ্যানটি দুমড়ে মুচড়ে গেছেন। ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রথমবার রিনিউয়েবল এনার্জি পার্ক এলাকায় এমন ঘটনার ফলে এলাকার মানুষ আতংকিত হয়ে পড়েছেন। কিভাবে দুর্ঘটনা, তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর রাস্তা থেকে পিক আপ ভ্যান সরাতে ক্রেন ব্যবহার করা হয়। ট্রাকটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।