র‍্যাব-৭ এর অভিযান

চট্টগ্রামে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো : প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ
চট্টগ্রামে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
৮১

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় দায়ের করা সড়ক পরিবহন আইনের একটি হত্যা মামলার পলাতক আসামি মো. বেলাল (৩৪)–কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)।

 

রোববার (৭ জুন) বিকেলে বায়েজিদ বোস্তামী থানা এলাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. বেলাল নগরের চান্দগাঁও থানাধীন মোহরা এলাকার আজিজিয়া মাদ্রাসা সড়কের মো. জাফরের ছেলে।

 

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান পরিচালনা করে বেলালকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কোতোয়ালী থানায় দায়ের করা সড়ক পরিবহন আইনের হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি হিসেবে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।

 

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।