হবিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার ৪: বিপুল পরিমাণ মাদক জব্দ

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
হবিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার ৪: বিপুল পরিমাণ মাদক জব্দ
৮৫

হবিগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে সদর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহীদুল হক মুন্সির তত্ত্বাবধানে এবং সদর থানার ওসি মোঃ জাহিদুল হকের নেতৃত্বে এই অভিযানগুলো পরিচালিত হয়। ১৫ মে মধ্যরাতে শহরের শংকরের মুখ এলাকার একটি সিএনজি গ্যারেজ থেকে ১৬ লিটার ১২৫ মিলি (৩১ বোতল) বিদেশি মদসহ সুমন দাসগুপ্ত ও রনজিৎ দাশকে গ্রেফতার করে পুলিশ, যার বাজারমূল্য প্রায় ৬৪ হাজার টাকা। এর আগে ১৪ মে পৃথক অভিযানে ১৮ পিস ইয়াবাসহ মোঃ মোশারফ হোসেন এবং ১০ গ্রাম গাঁজাসহ মোঃ ছামাদকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।