ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কা শিশুসহ নি/হ/ত ৩

চট্টগ্রাম ব্যুরো : প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ণ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কা শিশুসহ নি/হ/ত ৩
১৮১

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কম্পিউটার অপারেটর জাকারিয়া নয়নের সহধর্মিণী তারিন আখতার এবং তাদের ২২ মাস বয়সী শিশু কন্যা ইয়াশা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি দ্রুতগতির লরির ধাক্কায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তারিন আখতার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়-এর সাধারণ শাখায় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় তারিন আখতার তার শিশু কন্যাকে সঙ্গে নিয়ে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় একটি বেপরোয়া লরি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন মা ও মেয়ে। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় পরিবার, সহকর্মী ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের মৃত্যুতে শোক প্রকাশ করছেন অনেকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত লরিটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।