বিজিবির অভিযানে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট ও দুটি মটর সাইকেল জব্দ

মো.গোলামুর রহমান,লংগদু(রাঙ্গামাটি) প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ
বিজিবির অভিযানে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট ও দুটি মটর সাইকেল জব্দ
১৫৬

রাঙ্গামাটি জেলার বরকল উপজেলায় ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ শুল্কবিহীন ভারতীয় সিগারেট এবং ০২টি মোটর সাইকেল জব্দ করেছে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)।

বুধবার (০৬ মে )রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধীনস্থ বদিপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় আমবাগান নামক স্থান দিয়ে চোরাকারবারীরা ০২টি মোটর সাইকেলে ভারতীয় সিগারেট চোরাচালানের উদ্দেশ্যে লোড করছে খবর পায় বিজিবি।

উক্ত সংবাদের ভিত্তিতে জোন অধিনায়কের নির্দেশনায় নাঃ সুবেঃ মোঃ মনোয়ার হোসেন এর নেতৃত্বে বদিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। পরিচালিত অভিযানে টহল দল উক্ত স্থান হতে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট এবং ০২টি মোটর সাইকেল জব্দ করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য /- (বাইশ লক্ষ পঁচিশ হাজার) টাকা।

জব্দকৃ ভারতীয় সিগারেট এবং মোটর সাইকেল রামগড় শুল্ক কার্যালয়ে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জোন অধিনায়ক লে.কর্নেল তাসকিন পিএসসি জানান, শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে কোনো পণ্য প্রবেশ ও বাজারজাত করতে দেওয়া হবে না। তিনি আরো বলেন, উর্ধ্বতন দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।