'নববাণী' পরিবারের শ্রদ্ধাঞ্জলি

আলোকিত মানুষ ও জননেতা মোঃ বাবুল এর জন্মদিন

নিজস্ব প্রতিবেদকঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
আলোকিত মানুষ ও জননেতা মোঃ বাবুল এর জন্মদিন
৮১

সময়ের সাহসী সারথি, আর্তমানবতার সেবায় নিবেদিতপ্রাণ এবং দেশপ্রেমের এক উজ্জ্বল নক্ষত্র জনাব মোঃ বাবুল ভাই-এর শুভ জন্মদিন আজ। ঢাকা-২ আসনের এই কৃতি সন্তান দেশ ও বিদেশের মাটিতে সমানভাবে সমাদৃত। তিনি বর্তমানে আমেরিকা (নিউ জার্সি) ও যুক্তরাজ্য শাখা বিএনপি’র বিপ্লবী ভাইস প্রেসিডেন্ট হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। রাজনীতির পাশাপাশি তিনি মুক্তবুদ্ধি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অন্যতম পৃষ্ঠপোষক এবং ‘জাতীয় দৈনিক নববাণী’ পত্রিকার অত্যন্ত শ্রদ্ধাভাজন উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন।

জন্মদিনের এই বর্ণিল ও আনন্দঘন ক্ষণে জাতীয় দৈনিক নববাণী পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে গভীর ভালোবাসা, শ্রদ্ধা এবং উষ্ণ অভিনন্দন। তিনি কেবল একজন দক্ষ ও দূরদর্শী রাজনৈতিক ব্যক্তিত্বই নন, বরং সংবাদপত্রের এই বৃহৎ পরিবারের একজন যোগ্য অভিভাবক ও আলোর দিশারী। তার সুদক্ষ পরামর্শ, বলিষ্ঠ সমর্থন এবং দিকনির্দেশনায় ‘নববাণী’ আজ বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার পথে দৃপ্ত পায়ে এগিয়ে চলছে। তার মেধা ও মনন সংবাদপত্রটিকে আধুনিক ও জনমুখী করতে বিশেষ ভূমিকা রাখছে।

একজন জননেতা হিসেবে জনাব মোঃ বাবুল ভাইয়ের পরিচিতি আজ ভৌগোলিক সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও সম্মানের সাথে উচ্চারিত হয়। আমেরিকার নিউ জার্সি ও যুক্তরাজ্যে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে তার নিরলস পরিশ্রম এবং বলিষ্ঠ নেতৃত্ব তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। প্রবাসে থেকেও তিনি দেশের মানুষের অধিকার আদায়ে সব সময় উচ্চকণ্ঠ। বিশেষ করে ঢাকা-২ আসনের সাধারণ মানুষের সাথে তার আত্মার বন্ধন অত্যন্ত নিবিড়। সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়নে তার অবদান তাকে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছে।

জন্মদিনের এই মাহেন্দ্রক্ষণে দৈনিক নববাণী পরিবার এবং তার শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহর দরবারে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছেন। “শুভ হোক আপনার আগামীর প্রতিটি দিন, আপনার কর্মময় জীবন হোক পুষ্পিত ও অমলিন”—এই প্রার্থনায় আজ মুখর শুভানুধ্যায়ীরা। তার সততা, নিষ্ঠা এবং দেশপ্রেম আগামীর প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস করে সংশ্লিষ্ট সকলে। জনমানুষের অধিকার আদায়ের লড়াইয়ে তার বলিষ্ঠ নেতৃত্ব আরও বেগবান হোক, এটাই আজকের দিনের বিশেষ প্রত্যাশা।

শুভেচ্ছান্তে সম্পাদক ও প্রকাশকসহ ‘জাতীয় দৈনিক নববাণী’ পরিবার। জনাব মোঃ বাবুল ভাইয়ের আগামীর পথচলা হোক আরও সাফল্যমণ্ডিত এবং তার স্বপ্নগুলো ডানা মেলুক নীল আকাশে।