ফটিকছড়ি থানায় নতুন ওসি রবিউল আলম খান
নওশেদুল আলম চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি: প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
চট্টগ্রামের ফটিকছড়ি থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন রবিউল আলম খান। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সাম্প্রতিক এক অফিস আদেশে তাকে এ পদে পদায়ন করা হয়। দাপ্তরিক সূত্রে জানা গেছে, রবিউল আলম খান পূর্বে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। প্রশাসনিক প্রয়োজনেই তাকে ফটিকছড়ি থানার ওসি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
অপরদিকে, ফটিকছড়ি থানার বর্তমান ওসিকে বদলী করে রাঙ্গুনিয়া সার্কেল অফিসে পদায়ন করা হয়েছে। সংশ্লিষ্ট আদেশে তাকে দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। একই আদেশে আরও কয়েকজন পুলিশ পরিদর্শককে বিভিন্ন ইউনিটে বদলী ও পদায়ন করা হয়েছে। নতুন ওসি দায়িত্ব গ্রহণের মাধ্যমে ফটিকছড়ি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার হবে বলে আশা করছেন সচেতন মহল।




<