শেরপুরে পুলিশের সফল অভিযান: ২ চোরসহ চোরাই মোটরসাইকেল উদ্ধার

মোঃ নাজমুল হাসান নাজির প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ণ
শেরপুরে পুলিশের সফল অভিযান: ২ চোরসহ চোরাই মোটরসাইকেল উদ্ধার
১৯২

বগুড়া জেলার অন্তর্গত শেরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেলসহ দুই পেশাদার চোরকে গ্রেফতার করা হয়েছে। গত ৩ মে ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ৩:৩০ মিনিটে উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা গ্রামে এই অভিযান পরিচালিত হয়। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব এস.এম. মঈনুদ্দীন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব জয়নুল আবেদীন-এর প্রত্যক্ষ নির্দেশনায় পুলিশের একটি চৌকস দল এই অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন: এসআই (নিঃ) মোঃ তোফাজ্জল হোসেন এসআই (নিঃ) সুব্রত কুমার সিং এসআই (নিঃ) মোঃ সিয়াম হোসেন গ্রেফতারকৃত আসামিরা অভিযানকালে পুলিশ দুই যুবককে হাতেনাতে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন: ১. মোঃ সামিউল ইসলাম (৩২), পিতা: মৃত সাইফুল ইসলাম। ২. মোঃ সামিউল ইসলাম (২৭), পিতা: আজহারুল ইসলাম। উদ্ধারকৃত আলামত আটকের পর তাদের হেফাজত থেকে তল্লাশি চালিয়ে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।  একটি পালসার ১৫০ সিসি একটি প্লাটিনা ১০০ সিসি প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো চোরাই বলে পুলিশ নিশ্চিত করেছে। আইনি ব্যবস্থা এ ঘটনায় শেরপুর থানায় দণ্ডবিধির ৪১৩ ধারায় (চোরাই মাল কেনা-বেচা বা অভ্যাসে রাখা) একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০২, তারিখ: ০৩/০৫/২০২৬ খ্রিঃ)। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। শেরপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা রক্ষায় এবং অপরাধ দমনে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।