রেল জংশন থেকে উপজেলা: নামেই আধুনিক পৌরসভা, অথচ ৮ বছর ধরে অবহেলিত ২নং ওয়ার্ডের রাস্তা

হাফিজ আলো মিথুন প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ
রেল জংশন থেকে উপজেলা: নামেই আধুনিক পৌরসভা, অথচ ৮ বছর ধরে অবহেলিত ২নং ওয়ার্ডের রাস্তা
২৪৩

শায়েস্তাগঞ্জ আগে একটি ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন হিসেবে পরিচিত ছিল। ২০১৭ সালে এটি বাংলাদেশের ৪৯২তম উপজেলা হিসেবে আত্মপ্রকাশ করে। এটি মূলত তিনটি ইউনিয়ন (শায়েস্তাগঞ্জ, উত্তর মোড়াপাস ও উত্তর ওলিপুর) এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। বর্তমানে শায়েস্তাগঞ্জ পৌরসভা একটি ক্রমবর্ধমান এবং আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন শহর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে। কিন্তু এই ‘আধুনিক’ পৌরসভা হওয়ার গৌরব ম্লান হয়ে যাচ্ছে একটি রাস্তার বেহাল দশায়।

​পৌরসভার ২নং ওয়ার্ডের একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা গত ৮ বছর ধরে চরম অবহেলিত অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের মতে, প্রতিদিন অন্তত ১ হাজারেরও বেশি মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন।

অথচ দীর্ঘ ৮ বছর ধরে কোনো সংস্কার না হওয়ায় রাস্তাটি এখন এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
​সামান্য বৃষ্টি হলেই রাস্তায় কাদা আর পানি জমে একাকার হয়ে যায়। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বয়োবৃদ্ধদের চলাচল ও নামাযে যাবার সময় চরম ভোগান্তিতে পড়তে হয়।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে বারবার জানানো হলেও কোনো প্রতিকার মিলছে না। ভুক্তভোগী গ্রামবাসী অবিলম্বে এই রাস্তাটি সংস্কার করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষের জোরালো হস্তক্ষেপ কামনা করছেন।