প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

গৌরনদীতে কামাল লস্করের পরিবারকে বিএনপি নেতাদের আর্থিক সহায়তা প্রদান

মোঃ সুজন শরীফ, বরিশাল (গৌরনদী) প্রতিনিধি :

বরিশালের গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও প্রয়াত বিএনপি নেতা মোঃ কামাল লস্করের পরিবারের হাতে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

 

গৌরনদী-আগৈলঝাড়া এলাকার নেতা ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়। মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টার দিকে কাসেমাবাদে মরহুম কামাল লস্করের বাসভবনে গিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে অনুদান হস্তান্তর করেন।

 

এ সময় নেতারা মরহুমের পরিবারের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান।

 

নেতৃবৃন্দ বলেন, মরহুম কামাল লস্কর বিএনপির একজন ত্যাগী, সাহসী ও নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। দলের দুঃসময়ে তিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক জীবনে নানা সময় নির্যাতন, হয়রানি ও নিপীড়নের শিকার হলেও তিনি দলীয় আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি। তার মৃত্যুতে দল একজন পরীক্ষিত ও বিশ্বস্ত সংগঠককে হারিয়েছে বলে মন্তব্য করেন তারা।

 

তারা আরও বলেন, কামাল লস্করের মতো নেতাদের ত্যাগ ও অবদান বিএনপি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং তার পরিবারের পাশে দল সবসময় থাকবে।

 

অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল খান, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব মোঃ জহির সাজ্জাদ হান্নান শরীফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম আহম্মদ, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম স্বপন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান খোকনসহ স্থানীয় নেতারা।

 

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান আকবার, পৌর বিএনপি নেতা মোঃ শামীম হাওলাদার, মোঃ ফরহাদ শরীফ, যুবদল নেতা মোঃ খলিলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

জানা গেছে, মরহুম কামাল লস্কর মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন