প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

রাঙ্গামাটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

রাঙ্গামাটি প্রতিনিধি :

অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি পার্বত্য জেলায় উদ্বোধন করা হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬।

 

বুধবার (২০ মে ২০২৬) সকালে রাঙ্গামাটি ফায়ার স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলার জেলা প্রশাসক জনাব নাজমা আশরাফী।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙ্গামাটির সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব নিউটন দাস, বিএফএম জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

 

পরে একটি চৌকস ফায়ার ফাইটার কন্টিনজেন্ট জেলা প্রশাসককে গার্ড অব অনার প্রদান করে। সালাম গ্রহণ শেষে জেলা প্রশাসক বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালিটি ফায়ার স্টেশন প্রাঙ্গণ থেকে বের হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

এসময় স্টেশনে অগ্নি নির্বাপণ ও উদ্ধার কাজে ব্যবহৃত বিভিন্ন আধুনিক সরঞ্জামের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং ফায়ার সার্ভিস সদস্যদের কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ফায়ার সার্ভিসের সক্ষমতা আরও বাড়াতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সপ্তাহব্যাপী এ কর্মসূচিতে জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে বলেও জানানো হয়।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন